ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যা: প্রথম মামলায় বাবুলকে গ্রেফতার দেখাতে পিবিআই’র আবেদন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২ জানুয়ারি ২০২২
মিতু হত্যা: প্রথম মামলায় বাবুলকে গ্রেফতার দেখাতে পিবিআই’র আবেদন
বাবুল আক্তার ও মিতু (ফাইল ছবি)

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যার প্রথম মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি করা হয়। আগামী ৯ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আবু জাফর মো. ওমর ফারুক বলেন, বাবুল আক্তার যে মামলার বাদী সেই মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়েছে। আদালতে শুনানির জন্য অপেক্ষমান আছে আবেদনটি।

Advertisement

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে সন্তানের সামনে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু। ছুরিকাঘাত ও গুলি চালিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন।

আরো পড়ুন: থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

২০২০ সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে মিতু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তারপর ২০১২১ সালের ১১ মে মিতু হত্যা মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম পিবিআইতে ডাকা হয়। গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

এরপর হেফাজতে নিয়ে মিতুর বাবার করা মামলায় বাবুলকে গ্রেফতার দেখায় পিবিআই। পরে বাবুলকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডে নেয় তারা।

প্রসঙ্গত, বাবুলের করা মামলায় পিবিআই ফাইনাল রিপোর্ট দিলেও আদালত তা খারিজ করে দিয়ে দুটি মামলাই তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!