আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতর বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-২০) এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন> আঘাত হানলো ঘূর্ণিঝড় অশনি
এতে বলা হয়, ভারতের অন্ধ্র উপকূল এবং তৎসংলগ্ন স্থলভাগ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে বৃহস্পতিবার সকাল ৬টায় উপকূলীয় অন্ধ্র প্রদেশের স্থলভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়বে।
.png)
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।