ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যেসব এলাকায় একদিন গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৩:১৫, ২৪ জুন ২০২২
যেসব এলাকায় একদিন গ্যাস সরবরাহ বন্ধ
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রাজধানীর পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় শুক্রবার গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ধনুয়া টিবিএস থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!