ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শান্তিপূর্ণ ভোট হলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ৬ নভেম্বর ২০২২
শান্তিপূর্ণ ভোট হলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে: ইসি
ফাইল ফটো

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচনের গ্রহণযোগ্যতায় ‘নিয়মমাফিক’ ও ‘শান্তিপূর্ণ’ ভোটকেই মানদণ্ড ধরছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে কত শতাংশ ভোট পড়ল তা ধর্তব্য নয়।

রোববার নির্বাচন ভবনের নিজ দফতরে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ হবে- এ ধরনের কোনো শর্ত নেই। তাই ভোট যদি শান্তিপূর্ণ হয় এবং নিয়মমতো হয়, কোনো অনিয়ম না হয়, সব নিয়মকানুন যদি ফলো করা হয়, তাহলে অবশ্যই তো গ্রহণযোগ্য ভোট বলতে হবে।

Advertisement

তিনি বলেন, ভোটার উপস্থিতি কম থাকা মানে আশঙ্কাজনক বলা যাবে না। আমাদের দেশের সংবিধান অনুযায়ী ভোটের যে আইন, কত শতাংশ ভোট পড়তে হবে এ ধরনের কোনো শর্ত নেই। এত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য বলবেন এটা বলার সুযোগ নেই। অতএব, ভোট যদি শান্তিপূর্ণ হয় এবং নিয়মমতো হয়, কোনো অনিয়ম না হয়; সমস্ত নিয়মকানুন যদি ফলো করে তাহলে অবশ্যই তো গ্রহণেযোগ্য ভোট বলতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!