ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সফটওয়্যার-ওয়েব পোর্টাল চালু করল ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৯, ১৮ জানুয়ারি ২০২৩
সফটওয়্যার-ওয়েব পোর্টাল চালু করল ভোক্তা অধিকার
সফটওয়্যার-ওয়েব পোর্টাল চালু অনুষ্ঠানে বিশিষ্টজনরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোক্তাদের সহজ উপায়ে অনলাইনে অভিযোগ জানানোসহ দ্রুততার সঙ্গে অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে কনজ্যুমার কমপ্লেইন ম্যানেজম্যান্ট সিস্টেম (সিসিএমএস) শীর্ষক সফটওয়ার এবং ওয়েব পোর্টাল চালু করা হয়েছে।

বুধবার কারওয়ান বাজারের অধিদফতরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ওয়েব পোর্টাল এবং সফটওয়ারের উদ্বোধন করেন ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

Advertisement

আয়োজকরা জানান, ঢাকা বিভাগে এটি পাইলটিং প্রকল্প হিসেবে চালু হয়েছে, যা পরবর্তীতে চালু হবে পুরোদমে। ভোক্তার ওয়েব সাইট থেকে পোর্টালটি অ্যাক্সেস করা যাবে, পাশাপাশি কিউআর কোড ব্যবহার করে অভিযোগ জানাতে পারবেন তারা।  

উদ্বোধনকালে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এ কার্যক্রমের মাধ্যমে ভোক্তারা খুব সহজে আমাদের অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি তার অভিযোগ কোন পর্যায়ে আছে সেটাও জানতে পারবেন। 

তিনি বলেন, মূলত ভোক্তারা যেন সহজ উপায়ে তাদের প্রতারিত হওয়ার বিষয়গুলোর অভিযোগ জানাতে পারে সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। এখন থেকে ভোক্তা অধিকারে মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। একই সঙ্গে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ভোক্তাদের স্বার্থে অভিযোগ দায়েরের পদ্ধতি আরো সহজ করা হবে।

সফটওয়ার এবং ওয়েব পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!