মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে মোট ৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬২ জন এবং ঢাকার বাইরে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৩৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৫৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৮২ জন রয়েছেন।
একই সময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৯৪৮ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৮৫ জন এবং ঢাকার বাইরে ৪৬৩ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন।