[ জাতীয় ]
নতুন ১১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৩৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭১ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১২৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৩৭ জন।
এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৩৪ জন। ঢাকায় ১ হাজার ৬৭২ এবং ঢাকার বাইরে ৬৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!