ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

গুলতেকিনের স্বামী আফতাব আহমদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৭, ৪ জুলাই ২০২৩
গুলতেকিনের স্বামী আফতাব আহমদ মারা গেছেন
ছবিতে আফতাব আহমদ ও গুলতেকিন খান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ মারা গেছেন। সোমবার (৩ জুলাই) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। 

পারিবারিক সূত্রে আরো জানা যায়, হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন আফতাব আহমেদ। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। আফতাব আহমেদের কবি ও লেখক হিসেবে পরিচিতি রয়েছে। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।

আফতাব আহমদ প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের সঙ্গে ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!