ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইইউর বিশেষ প্রতিনিধি আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ১৯ জুলাই ২০২৩
ইইউর বিশেষ প্রতিনিধি আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন
ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। ছবি: সংগৃহীত

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে ২৪ জুলাই বাংলাদেশ সফর করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

বুধবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ঢাকা কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ইমন গিলমোর মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করবেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফরের সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। 

Advertisement

এ ছাড়া ইইউর এই বিশেষ প্রতিনিধি মানবাধিকার ইস্যুতে সরকার ও বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!