মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এবং ফাইবার অ্যাট হোমের জেনারেল ম্যানেজার মাসুদ মিয়া স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বক্তব্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের একটি অনুষঙ্গ স্ক্যাডা সিস্টেম। এটি একেবারেই ভিন্ন ধরনের ম্যাকানিজম। আমরা আগামী দিনে স্ক্যাডার সক্ষমতা আরো বৃদ্ধির লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করেছি, যা ডেসকোর সক্ষমতাকে আরো বহুগুণ বাড়িয়ে দেবে। অদূর ভবিষ্যতে সবগুলো সাব-স্টেশন স্ক্যাডা সেন্টারের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে।
.png)