ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

এক বছরে ২৫ হত্যাকাণ্ড, ধরাছোঁয়ার বাইরে কিশোর গ্যাংয়ের হোতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১২, ৭ জুন ২০২৪
এক বছরে ২৫ হত্যাকাণ্ড, ধরাছোঁয়ার বাইরে কিশোর গ্যাংয়ের হোতারা
ছবি: সংগৃহীত

কিশোর গ্যাংয়ের দাপট দিনদিন বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে তাদের অপরাধের পরিধি। গত এক বছরে সারাদেশে ২৫টি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসব অপরাধের মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় তাদের দাপট বেড়েই চলছে।

জানা গেছে, গত মাসে ময়মনসিংহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৬ বছরের এক কিশোরকে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। একইভাবে চলতি মাসের শুরুতে সিলেটে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারায় আলী নিশো নামে এক কিশোর। হত্যাকাণ্ড ছাড়াও বিভিন্ন সময় ছিনতাই, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধে যুক্ত কিশোর গ্যাংয়ের নিপীড়নের শিকার সাধারণ মানুষ। এসব বিষয় নিয়ে উঠতি বয়সী তরুণদের মাঝে দেখা দিয়েছে আতঙ্কের ছাপ।

অপরাধ বিজ্ঞানীরা বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে খুন ও মাদক চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধমূক কর্মকাণ্ড চালাচ্ছে স্বার্থান্বেষী মহল। তাদের জন্য আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করতে হলে আইনের আওতায় আনতে হবে অপরাধের পেছনের কারিগরদের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, কোনো কিশোর অপরাধীকে কাস্টডিতে নেয়ার পর যদি কারো নাম বলে যে আমি, ওমুক এর প্ররোচণায় এ কাজ করেছি তখনই পেছনে যাওয়া যায়। কোনো প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আইনসঙ্গত নয়। এটা দীর্ঘস্থায়ী হয় না।

গত দেড় বছরে কিশোর গ্যাংয়ের সংখ্যা ৬৪টি বেড়ে এখন মোট ২৩৭টি। এদের ২ হাজার ৩৭২ জন গ্যাং সদস্যের অনেকের বিরুদ্ধে নানা অপরাধে ৭৮০টি মামলা রয়েছে। তাই প্রশাসনের সঙ্গে জাতির বৃহৎ স্বার্থে এখনই সমাজ সংস্কারক ও জন প্রতিনিধিরা এগিয়ে না এলে ভবিষ্যৎ পরিস্থিতি সামলানো কষ্টকর হবে বলে মত সংশ্লিষ্টদের।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!