ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুদকের তলবে হাজির না হয়ে চিঠিতে বক্তব্য দিলেন বেনজীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ২৩ জুন ২০২৪
দুদকের তলবে হাজির না হয়ে চিঠিতে বক্তব্য দিলেন বেনজীর
ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে এবারও হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তবে হাজির না হলেও চিঠি দিয়ে নিজের বক্তব্য দিয়েছেন তিনি।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল। বেলা ১১টা ২০ মিনিটি পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যাননি তিনি।

এর আগে, গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। এতে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী-সন্তানদের ৯ জুন দুদকে হাজির হতে বলা হয়। যদিও আইনজীবীর মাধ্যমে দুদকে হাজির হতে বেনজীর আরো ১৫ দিনের সময় চান। 

Advertisement

গত ২৮ মে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো ঐ নোটিশে বেনজীরকে ৬ জুন ও তার স্ত্রী-সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হলেও ৫ জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজীরের পক্ষে তার আইনজীবী আরো ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেন। 

পরে দুদকের উপ-পরিচালক বরাবর সময় চেয়ে এ আবেদনটি করা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার তাকে দুদকে হাজির হতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি ছাড়াও ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। অনুসন্ধানের পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: দুদক
লিংক সফলভাবে কপি হয়েছে!