ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ১৮ জুলাই ২০২৪
ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ
ফাইল ফটো

শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তি, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। শিক্ষার্থীদের এ আন্দোলনে ঢাকার সঙ্গে সব জেলার বাস যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়েনি দূরপাল্লার কোনো বাস। এছাড়া অন্যান্য জেলা থেকেও কোনো বাস রাজধানীতে আসেনি।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে এ দিন কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Advertisement

‘কমপ্লিট শাটডাউনে’ হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এমন পরিস্থিতিতে মালিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের স্টাফরা।

সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালের প্রায় সব টিকিট কাউন্টার ফাঁকা দেখা যায়। সেখানে বেশিরভাগ বাস কাউন্টার বন্ধ রাখা হয়েছে। সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়েছে দূরপাল্লার সব বাসগুলো।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!