[ জাতীয় ]
স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক রোবেদ আমিন
ফাইল ফটো
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রোবেদ আমিন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অধ্যাপক ডা. রোবেদ আমিন স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) শাখার লাইন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!