ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পলিব্যাগে খাবার ও প্লাস্টিকের কাপে গরম পানি নেবেন না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৬, ১৮ অক্টোবর ২০২৪
পলিব্যাগে খাবার ও প্লাস্টিকের কাপে গরম পানি নেবেন না
ফাইল ফটো

পলিথিন ব্যাগে খাবার বহন ও প্লাস্টিকের কাপে গরম পানি নেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না। জ্ঞান বাড়লে শক্তি আসে। স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজের মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে আমাদের কয়েকটি অভ্যাস পরিবর্তন করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশের অবস্থার কথা মাথায় রেখে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। অভ্যাস বদলাতে পারলে রোগ নিয়ে চিন্তা করতে হবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউএসএআইডির টিম লিড সামিনা চৌধুরী, আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, সিনিয়র সায়েন্টিস্ট সায়েরা বানু, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!