ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ওএসডি হলেন এনআইডির ডিজি মাহবুব আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩২, ৬ নভেম্বর ২০২৪
ওএসডি হলেন এনআইডির ডিজি মাহবুব আলম
এনআইডি কার্ড ও মাহবুব আলম- ফাইল ফটো

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. মাহবুব আলম তালুকদারকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে করা হয়, এনআইডির মহাপরিচালক (ডিজি) মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

এর আগে চলতি বছরের ১ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে এনআইডি ডিজি হিসেবে প্রেষণে নিয়োগ দেয় সরকার।

ইসি কর্মকর্তারা বলছেন, আগে থেকেই অতিরিক্ত সচিব ও দুই যুগ্ম সচিবের পদশূন্য আছে। এখন এনআইডির ডিজি মাহবুব আলম তালুকদারকে সরিয়ে নেয়ায় শীর্ষ ৪টি পদশূন্য হয়ে পড়ল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!