ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান সুধীজনরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ২৩ নভেম্বর ২০২৪
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান সুধীজনরা
নির্বাচন কমিশনের মনোগ্রাম- ফাইল ফটো

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সুধীজনরা। সংস্কার কমিশনের মতবিনিময়ে আসা সুধীজনরা এই পরামর্শ দেন। তবে সবকিছুর আগে নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে হবে।

শনিবার সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ।

তিনি জানান, কমিশন যে সংস্কার করতে চাচ্ছে তাতে স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে। বাঁচবে সময়। লাগবে অপেক্ষাকৃত অনেক কম জনবল।

Advertisement

এর আগে, আগারগাঁও নির্বাচন ভবনে প্রথমপর্বে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে কমিশন।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপে রয়েছে এই কমিশন। বৃহস্পতিবার প্রথম ধাপে কমিশন মতবিনিময় করেছে প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে। সেদিন সংস্কারের ছাড়াও নির্বাচনী অপরাধে সাবেক সিইসিদের শাস্তির পরামর্শ দেন সম্পাদকরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!