ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ইতালিতে স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:০১, ২৭ জুন ২০২৬
ইতালিতে স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যা
ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) ইতালির স্থানীয় সময় রাত  ৯টার দিকে এ  হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হন কামাল, তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সী কন্যা।

Advertisement

রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অত্যন্ত নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুরো এলাকা ঘিরে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!