ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৪
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৪টি মামলা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

Advertisement

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৩৬ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযানের সময় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি বুপ্রেনরফিন ইনজেকশন, ১ হাজার ৫৪০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!