ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাসায় ঢুকে নারীকে গুলি, অস্ত্রসহ তিনজন র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২৬
বাসায় ঢুকে নারীকে গুলি, অস্ত্রসহ তিনজন র‍্যাবের হাতে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারীকে গুলি করার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র‌্যাব।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৪ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, দারুসসালাম এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিস্তারিত তথ্য রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন র‌্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

এর আগে শনিবার রাতে দারুসসালাম থানার মাতবর বাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক নারী আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জেসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দারুসসালামের মাতব্বর বাড়ির সামনে আমিনুল ডাক্তারের বাসায় ভাড়া থাকেন।

আহত জেসমিনের ছেলে ইয়াছিন জানান, তার মা বাসায় বসে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ কে বা কারা জানালা দিয়ে গুলি চালায়। এতে গুলিটি তার মায়ের ডান হাতে বিদ্ধ হয়।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!