ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

পবিত্র আশুরায় ঘটে যাওয়া কিছু অবিস্মরণীয় ঘটনা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ২০ আগস্ট ২০২১
পবিত্র আশুরায় ঘটে যাওয়া কিছু অবিস্মরণীয় ঘটনা
ফাইল ছবি

মুসলিম উম্মাহর অনুপ্রেরণার মাস ও দিন হচ্ছে মহররম ও আশুরা। পবিত্র আশুরা আজ। হিজরি সনের ১০ম দিন আশুরা উদযাপিত হয়। ঐতিহাসিক কারবালার ঘটনার বহুকাল আগে থেকেই বিভিন্ন কারণে আশুরার দিন পালিত হয়ে আসছে। সব নবি-রাসুলই যুগে যুগে আশুরার রোজা পালন করেছেন। যে কারণে আশুরা মুসলিম উম্মাহর জন্য বিশেষ অনুপ্রেরণাও বটে।

পবিত্র আশুরার দিন সংঘটিত কিছু ঐতিহাসিক ও তাৎপর্যময় কিছু ঘটনার তালিকা দেওয়া হলো-

* পবিত্র আশুরার দিনে আল্লাহ তায়ালা সাগর, পাহাড়, প্রাণীকুল, আসমান-জমিন ও লওহ-কলম সৃষ্টি করেন।

Advertisement

* আল্লাহ তায়ালা আরশে আজিমে সমাসীন হন।

* আল্লাহ তায়ালা হজরত ইবরাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করেন।

* মারিয়াম আলাইহাস সালামের গর্ভ থেকে হজরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন ঘটে।

* এই দিনেই হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তায়ালা নিজ করুণায় এই দিনে আসমানে তুলে নেন।

* আসমান থেকে রহমতস্বরূপ প্রথম বৃষ্টি নামে এই দিনে।

* পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাবিল কাবিলের ঘটনা সংঘটিত হয়।

* আল্লাহ তায়ালা আদি পিতা হজরত আদম আলাইহিস সালামকে তার খলিফা নিযুক্ত করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।

* হজরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালামের ভুলের কারণে পৃথিবীতে নির্বাসনের পর আরাফার ময়দানে তাদের দু’জনের পরিচয় করান এবং এই দিনেই দীর্ঘদিন ক্ষমা প্রার্থনা শেষে দু’জনের তাওবা কবুল করেন।

* হজরত নুহ আলাইহিস সালাম সদলবলে মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ করে পৃথিবীকে নতুন করে সাজিয়ে তোলেন।

* হজরত ইবরাহিম আলাইহিস সালামের প্রিয়পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর জন্য কোরবানি করেন।

* এই দিনেই হজরত ইবরাহিম আলাইহিস সালাম ক্ষমতাশালী মূর্তিপূজারী নমরুদের অগ্নিকাণ্ড থেকে উদ্ধার হন।

* হজরত আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করেন।

* হজরত দাউদ আলাইহিস সালামের গুনাহ মাফ হয়।

* হজরত আছিয়া শিশুপুত্র মুসা আলাইহিস সালামকে এই দিনে ফেরত পান।

* হজরত মুসা আলাইহিস সালাম সিনাই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত লাভ করেন।

* হজরত মুসা আলাইহিস সালাম তৎকালীন মিসরের বাদশাহ ফেরাউনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়লে এই দিনে তিনি বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে নীল নদ পার হয়ে যান, আর নদীর মাঝপথে পানি চাপা পড়ে ফেরাউনের সলিল সমাধি ঘটে।

* এই দিনে কারবালা প্রান্তরে ইসলামের ইতিহাসের মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়।

সূত্র: বুখারি : ১৯০০, মুসলিম : ২৬৫৩, আল বিদায়া ওয়ান নিহায়া : ১/১৩২, আল কামেল ফিত তারিখ : ১/১২২, উসদুল গাবাহ : ১/২১)

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!