ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

ঈদে পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাতে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯:১৯, ২ মে ২০২২
ঈদে পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাতে যে দোয়া পড়বেন
ফাইল ছবি

শাওয়ালের মাসের প্রথম দিন তথা ঈদের দিন সবাই পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ করবে। হাসি মুখে সালাম ও কুশল বিনিময় করবে। একে অপরের সঙ্গে হাত মেলাবে, বুক মেলাবে।

ঈদের দিন পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাতে রোজা ও রমজানের ভালো কাজগুলো কবুলের জন্য একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবে-

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ’মাল।’
অর্থ : ‘আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের ভালো কাজগুলো কবুল করুন।’

রমজান মাসব্যাপী রোজা পালন, তারাবিহ, তাহাজ্জুদসহ নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং মানুষের ভালো কাজগুলো কবুলে একে অপরের জন্য দোয়া ও কল্যাণ কামনা রয়েছে এ দোয়ায়।

মহান রাব্বুল আরামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে ঈদের দিন পরস্পরের সাক্ষাতে এ দোয়া বেশি বেশি করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!