বিমানে প্রতি মিনিটে কত টাকার জ্বালানি খরচ হয়?
বাইক বা গাড়ি কেনার আগে সবাই প্রশ্ন করেন—‘এক লিটার জ্বালানিতে কত কিলোমিটার চলে?’। এরপর বিক্রয়কর্মীর উত্তরে সন্তুষ্ট হলেই গাড়িটা কেনার কথা ভাবেন ক্রেতা! কিন্তু কখনও উড়োজাহাজ/বিমানের জ্বালানির ক্ষেত্রে এই প্রশ্ন মাথায় এসেছে? বোধ হয় না।
বিমানে যাতায়াত করলেও ভাড়া নিয়েই যত চিন্তা আমাদের! কখনও বাড়ে, কখনও কমে! তবে এটাও জেনে নিতে পারেন যে, উড়োজাহাজে জ্বালানি কতটা পুড়ে?
বিমানের জ্বালানি হিসেবে জেট ফুয়েল ব্যবহার করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৭৭ টাকা। জানা গেছে, বোয়িং ৭৪৭ বিমানে প্রতি সেকেন্ডে ৪ লিটার জ্বালানি খরচ হয়। অর্থাৎ এক মিনিট উড়লে ২৪০ লিটার জ্বালানি খরচ হয় এই বিমানের। সেই হিসেবে প্রতি মিনিটে ১৮ হাজার ৪৮০ টাকা জ্বালানি খরচ হয়।
.png)
বোয়িং-এর ওয়েবসাইট অনুযায়ী, ৭৪৭ বিমানে প্রতি কিলোমিটারে ১২ লিটার জ্বালানি খরচ হয়। অর্থাৎ ১ লিটার জ্বালানিতে ০.৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই বিমান। সেই হিসেবে ১২ ঘণ্টার সফরে ১ লাখ ৭২ হাজার ৮০০ লিটার জ্বালানি খরচ হয়। বোয়িং বিমানে অন্ততপক্ষে ৫০০ যাত্রী বহন করতে সক্ষম। ঘণ্টায় ৯০০ কিলোমিটার বেগে উড়তে পারে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ বিমানে ঘণ্টায় ৩ হাজার ২০০ লিটার জ্বালানি খরচ হয়।