ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

পৃথিবীর সবচেয়ে দামি পানির বোতল, দাম?

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২২
পৃথিবীর সবচেয়ে দামি পানির বোতল, দাম?
২০১০ সালে মেক্সিকোর হ্যাসিয়েন্ডা ডি লস মোরালেস নিলামঘরে প্রদর্শিত হয় ঐ বোতলটি। ছবি : সংগৃহীত

২০১০ সালে ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল একটি পানির বোতল। ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল। সেই বোতলের দামকেও কয়েকগুণ ছাপিয়ে গিয়ে বাজারে এসেছে পৃথিবীর সবচেয়ে দামি পানির বোতল (Most Expensive Bottle of Water)। এখন অবধি সেই বোতল নিলামে ওঠেনি। তবে ইতোমধ্যে তার দাম ধরা হয়েছে ৪০ লাখ ইউরো,অর্থাৎ প্রায় ৪৮ লাখ মার্কিন ডলার।

২০১০ সালে মেক্সিকোর হ্যাসিয়েন্ডা ডি লস মোরালেস নিলামঘরে প্রদর্শিত হয় ঐ বোতলটি। বোতলটি সম্পূর্ণ সোনার তৈরি। শুধু তাই নয়, কোনো কারখানায় ছাঁচে ফেলা বানানো বোতল নয় সেটি। ইতালির শিল্পী আমেদিও ক্লিমেন্ট মডিগিলানির একটি পোট্রেটের আদলে সেটি তৈরি হয়েছিল। সম্পূর্ণ হাতে ঢালাই করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার জন্যই তৈরি করেছিলেন এই পানির বোতল।

Advertisement

শিল্পীদের উদ্দেশ্যও ছিল খুবই পরিষ্কার। বিশ্ব উষ্ণায়ন রোধের উদ্দেশ্যে নানা প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতেই পানির বোতলটি তৈরি করেছিলেন তারা। আর এই কাজের জন্য পানিকেই বেছে নিয়েছিলেন, কারণ পানিই বাস্তুতন্ত্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। মানুষ যদি পানির মূল্য বুঝতে পারে, তাহলেই পরিবেশ সমস্যার সমাধান সম্ভব।

২০১০ সালের বোতলটি বিক্রির পর কেটে গিয়েছে আরো এক দশক। নিলাম থেকে সংগৃহীত অর্থও খরচ হয়ে গিয়েছে এতদিনে। এর মধ্যে ২০২০ সালে মডিগিলানির মৃত্যুর ১০০ বছর পূর্ণ হলো। ফলে শিল্পীকে শ্রদ্ধা জানাতে আরো বড়ো কিছু করার পরিকল্পনা নিয়েছেন পরিবেশকর্মীরা। এবারেও বোতলের কাঠামো একই আছে। তবে সোনার বদলে ব্যবহার করা হয়েছে প্লাটিনাম। এখানেই শেষ নয়। প্লাটিনামের বোতলের উপর খোচিত রয়েছে ৬০ হাজার হিরে। হ্যাঁ, এমন একটা বোতলের দাম তো বেশি হবেই।

তবে শুধু বোতলটি নয়, বোতলের মধ্যে থাকা পানিটির দামও কিছু কম নয়। ফিজি এবং ফ্রান্সের বসন্তকালের নির্মল পানির সঙ্গে মেশানো হয়েছে পৃথিবীর কয়েকটি বিখ্যাত হিমবাহের পানি। এমন পানির কিছুটা গলায় ঢালতেও সম্ভ্রম হয় বৈকি! আপাতত কিছুদিনের মধ্যেই নতুন এই বোতল নিলামে উঠতে চলেছে। পৃথিবীর সবচেয়ে দামি পানির বোতলের দাম শেষ পর্যন্ত কতো অঙ্ক ছোঁয়, সেটাই দেখার।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!