ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

আলিম দারের ফেসবুক আইডি হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০:৩৪, ২৪ জুন ২০১৯
আলিম দারের ফেসবুক আইডি হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্তের কারণে পাকিস্তানি আম্পায়ার আলিম দারের ফেসবুক আইডি হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা।

সোমবার বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে বাংলাদেশি উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসকে বিতর্কিত সিদ্ধান্তে আউট করান আলিম দার।

এদিন সোয়া ৮টার দিকে বাংলাদেশি হ্যাকার ‘ডিটি- টাইগারস সোশ্যাল মিডিয়া সিকিউরিটি’ থেকে আলিম দারের আইডি হ্যাক সংক্রান্ত বিষয়ে স্ক্রিনশট-সহ একটি পোস্ট দেয়া হয়। 

Advertisement

সেখানে লেখা হয়, ‘লিটন দাস কে ভুল আউট দেয়া পাকিস্তানি আম্পায়ার আলিম দারের ফেসবুক আইডি নিষ্ক্রিয় করা হলো’।

পোস্টে আরো লেখা হয়, ‘এর আগেও রড টাকারের ভুল সিদ্ধান্তে আউট হয়েছিলেন লিটন দাস, এবার আলিম দারের কারনে’।

ডেইলি বাংলাদেশ/জেডআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!