ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

ফুটবলের মাঠের চেয়েও বড় আকারের পিৎজা!

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ২৫ জানুয়ারি ২০২০
ফুটবলের মাঠের চেয়েও বড় আকারের পিৎজা!
ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতে ফুটবলের মাঠের চেয়েও বড় আকারের পিৎজা বানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের পেলোগ্রিন্নি নামে একটি রেস্টুরেন্ট। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে খবরটি প্রকাশিত হয়।

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক দাবানলে আক্রান্তদের সহায়তা জন্য পিয়েরে ও রোজমেরি নামে দুই ভাই-বোনের রেস্টুরেন্টে এ দানবাকৃতির পিৎজাটি বানানো হয়। পরে পেলেগ্রিন্নির ইনস্টাগ্রাম থেকে পিৎজাটির ছবি শেয়ার করা হয়।

Advertisement

ছবি: সংগৃহীত

রোজমেরি জানান, ৩৩৮ ফুটের বিশালাকার পিৎজাটি মজ্জারেল্লা, টমেটো সস, বেসিল পাতা দিয়ে গারনিশ করা। অলিভ অয়েলে এ পিৎজাটি বানাতে প্রায় চার ঘণ্টা সময় ও ৯০ কেজি ময়দা লেগেছে। পরে পিৎজাটি চার হাজার খণ্ডে ভাগ করে ভোজনরসিক মানুষের মুখে তুলে দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!