ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

জিভে জল আনা মাস্ক, চশমার ঝাপসা সমস্যায় শৈল্পিক ছোঁয়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ২৬ সেপ্টেম্বর ২০২০
জিভে জল আনা মাস্ক, চশমার ঝাপসা সমস্যায় শৈল্পিক ছোঁয়া
জিভে জল আনা মাস্ক, চশমার ঝাপসা সমস্যায় শৈল্পিক ছোঁয়া

করোনার সময় নানা অসুবিধায় রয়েছে মানুষ। আর যারা চশমা পরেন তাদের আরো সমস্যায় পড়তে হচ্ছে। মাস্ক পরে শ্বাস-প্রশ্বাস নিলে ঝাপসা হয়ে যাচ্ছে চোখে পরা চশমার গ্লাস। এ সমস্যার কোনো সমাধান নেই। তবে কাচের এ সমস্যার সমাধান না করতে পারলেও সমস্যাকে শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করেছেন জাপানের এক ব্যক্তি। আর শৈল্পিক দৃশ্য দেখে জিভে জল (পানি) আসার মতো অবস্থা। এরইমধ্যে শৈল্পিক বিষয়টি ভাইরাল হয়েছে।  

সংবাদ মাধ্যমের খবর, জাপানের বাসিন্দা টাকাহিরো শিবাটা চশমা ঝাপসা হয়ে আসার সমস্যায় জর্জরিত ছিলেন। নানা উপায়ে এ সমস্যা সমাধানের চেষ্টা করে তিনি ব্যর্থ হন। কিন্তু সমস্যাটিকে টাকাহিরো ভালো লাগায় পরিণত করেন। তিনি একটি বিশেষ ধরনের মাস্ক বানিয়েছে যা পরলে চশমা ঝাপসা হয়ে গেলেও অস্বস্তির থেকে বেশি আনন্দ মিলবে। পাশাপাশি লোকেদের জিভে জল চলে আসবে। কেউ যদি সুস্বাদু নুডলস পছন্দ করে তবে টাকাহিরোর মাস্ক দেখে জিহবায় পানি চলে আসবে।

ভাইরাল ছবিগুলোতে দেখা যায়, টাকাহিরো মুখে থাকা একটি থ্রিডি মাস্ক একদম আসল নুডসলস ভরা পাত্রের মতো। সেখানে নুডলস-প্রেমীদের মন ভাল করার সব উপাদান মজুদ রয়েছে। এ মাস্ক আর চশমা পরা কাউকে দেখলেই মনে হবে মুখের সামনে নুডলসের পাত্র ধরা রয়েছে। সেই পাত্র থেকে গরম ভাপও উড়ছে। সেই ভাপ থেকেই চশমার কাচ ঝাপসা হয়ে যাচ্ছে। 

Advertisement

টাকাহিরোর মাস্কটি এমন সুন্দর আর ‘জীবন্ত’ যে কারো মনে কোনো দ্বিধার জন্ম হবে না।

টাকাহিরো জানান, মাস্কটি খুব হাল্কা উপাদানের তৈরি। এটি পরে থাকতে সমস্যা হবে না। আর বাইরে বের হলেই মাস্ক দেখে সবাই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকবে।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!