ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

পুলিশ মায়ের কুচকাওয়াজে শিশু, ভিডিও ভাইরাল 

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ১৪ জানুয়ারি ২০২২
পুলিশ মায়ের কুচকাওয়াজে শিশু, ভিডিও ভাইরাল 
ছবি: সংগৃহীত

নারী পুলিশের প্রশিক্ষণ চলছিল। বাহিনীর সদস্যরা কুচকাওয়াজের ছন্দে আগ-পিছ করছিলেন। এ সময় মাঠের এক পাশে থেকে একটি শিশু দৌড়ে এসে তাদের সঙ্গে পা মিলাতে থাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) মাত্র ২১ সেকেন্ডের এই ভিডিওটি ফেইসবুকে পোস্ট করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের পিবিআই-এর এসপি রহমান শেলী।

Advertisement

আরো পড়ুন: বিচ্ছেদের পর মধুর সমাপ্তি, কাঁদলেন বিচারক

ক্যাপশনে শেলী লিখেন, মা এসেছেন প্রশিক্ষণে। আমি মাকে দেখতে এসেছি। মায়ের সঙ্গে এট্টুখানি আমিও প্রশিক্ষণে অংশগ্রহণ করি। মা অনেক কঠিন প্রশিক্ষণ গ্রহণ করছেন। মা দেশ ও দশের কল্যাণের জন্য তৈরি হচ্ছেন। আই লাভ মা। আই লাভ বাংলাদেশ পুলিশ।

অবশ্য ভিডিওটি কোথায় বা কখন ধারণ করা হয়েছে- এর কিছুই উল্লেখ করেনি এই পুলিশ কর্মকর্তা।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!