শুক্রবার সন্ধ্যায় এমন একটি সেবামূলক কাজের কথা বিদ্যানন্দের ফেসবুক পেজের একটি পোস্টে উল্লেখ করা হয়েছে।
.png)
“দেশের সর্ববৃহৎ হাঁড়ি এখন বিদ্যানন্দে!
দশ হাজার মানুষের জন্য একবারেই রান্না করা সম্ভব হবে এখানে।
না, এক টাকাও খরচ করিনি, দান হিসেবে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা পরিবার।
ধর্মীয় আয়োজনে পরিবারটি প্রতিবছর মানুষকে আহার করাতেন, পিতার মৃত্যুর পর সে আয়োজন বন্ধ রয়েছে।
পিতার সে স্মৃতি একমাত্র বিদ্যানন্দই চালিয়ে নিতে পারবে, এমন বিশ্বাসে পরিবার এ হাড়িটি তুলে দিয়েছেন আমাদের হাতে।
বন্যাদুর্গত মানুষ এবং কুরবানের আয়োজনে আমরা এই হাড়ি ব্যবহারের পরিকল্পনা করেছি।”