ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

বিয়ের শাড়ি-গহনা পরে “পুশ-আপ” দিয়ে তাক লাগিয়ে দিলেন কনে! (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ২১ এপ্রিল ২০২২
বিয়ের শাড়ি-গহনা পরে “পুশ-আপ” দিয়ে তাক লাগিয়ে দিলেন কনে! (ভিডিও)
ফাইল ছবি

বিয়ে মানেই নানান নিয়মনীতি। যা পালন করতে বর-কনেকে। দেখা যায়, নিয়ম মেনে বর-কনেকে বিয়ের পর আজ এই আত্মীয়ের বাসায় তো কাল আরেক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে হয়। দাওয়াতে খেতে খেতে ওজন দ্বিগুণ হয়ে যায় নতুন বর-কনের। স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা ভিড় করেন জিমে আর কেউ বা বাড়িতেই ব্যায়াম বা হাঁটাহাঁটি শুরু করে দেয়।

কিন্তু এমন স্বাস্থ্য সচেতন মানুষ বিরল যারা বিয়ের মণ্ডপেই ব্যায়াম করা শুরু করে দেন।

অদ্ভুত মনে হলেও, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এমনই এক কনের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। বিয়ের লেহেঙ্গা, গহনা পরেই “পুশ-আপ” করতে দেখা গেছে ওই নারীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ ভিউ পেয়েছে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, গুরুগ্রামে অনুষ্ঠিত ওই বিয়েতে বর ও কনে তাদের জীবনের বিশেষ এই দিনটিতে স্বাস্থ্য সচেনতাকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল। তাই বিয়ের আসরে এই নবদম্পতি যারা কি-না দুজনই ফিটনেস বিশেষজ্ঞ স্বাস্থ্য সচেতনতাকে প্রাধান্য দিয়েছে। অন্যান্য নবদম্পতিদের মতো ঐতিহ্যগত ফটোশুট কিংবা দর্শনীয় কোনো স্থানে ছবি তোলার পরিবর্তে বিয়ের মঞ্চেই পুশ-আপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!