ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

৭৬ বছরের বৃদ্ধার প্রেমে ১৯-এর তরুণ

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ২৭ মে ২০২২
৭৬ বছরের বৃদ্ধার প্রেমে ১৯-এর তরুণ
ফাইল ছবি

কথায় বলে প্রেমে পড়ার কোনো বয়স হয় না। জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ নিজের ভালোবাসার মানুষ খুঁজে নিতে পারেন। গল্প, উপন্যাসে, সিনেমায় প্রায়ই অসমবয়সি সম্পর্কের কথা উঠে এসেছে। কিন্তু এ একেবারে বাস্তব কাহিনি।

১৯ বছরের এক যুবকের প্রেমে পড়েছেন ৭৬ বছরের এক ‘তরুণী’র। সম্প্রতি এই পুরুষ সঙ্গীর প্রেম প্রস্তাব দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তা নিয়ে আলোড়ন তুলেছেন নেটাগরিকরা। ৭৬ বছর বয়সি ওই প্রেমিকা অবসরপ্রাপ্ত চাকুরীজীবী। প্রতি মাসে বেশ মোটা অংকের পেনশন পান। জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ১৯ বছর বয়সি ওই যুবক সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তার অনুগামীর সংখ্যাও প্রায় ২০ লাখ ছুঁই ছুঁই। একেবারে প্রথাগত ভঙ্গিতে হাঁটু ভেঙে হাতে ফুল নিয়ে প্রেমিকা প্রেমের প্রস্তাব দেওয়ার ছবি নেটমাধ্যমের অন্যতম চর্চিত বিষয়।

তবে সেই ছবির নিচে শুভেচ্ছাবার্তা-সহ বিরূপ কিছু মন্তব্যও এসেছে। কেউ লিখেছেন, পেনশনের লোভেই ওই যুবক বৃদ্ধার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। কিংবা কারো মত, নেটমাধ্যমে নিজে জনপ্রিয় হতেই এই রকম কীর্তি ওই যুবকের। তবে বিদ্রূপ করতেও ছাড়েনি অনেকে। বিদ্রূপ করে অনেকেই যুগলকে ঠাকুমা এবং নাতি বলেছেন।

Advertisement

সূত্র: আনন্দবাজার। 

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!