কী কী আছে সেই তালিকায়? ওই যুবকের দাবি, ‘গত সপ্তাহে যৌনমিলন হয়েছে’, ‘পেট ফেঁপে আছে’, ‘শুধু জড়িয়ে ধরতে চাই’ ইত্যাদি নানান কারণ দেখিয়ে যৌনমিলনে অনিচ্ছা প্রকাশ করেন তার স্ত্রী। এমনকি বিছানায় সদ্য পরিষ্কার বিছানার চাদর বদলানো হয়েছে, এমন কারণ দেখিয়েও অনেক সময় স্ত্রী সঙ্গম করতে চান না বলে দাবি যুবকের।
এখানেই শেষ নয়, ওই ব্যক্তির প্রকাশিত তালিকায় রয়েছে আরো অনেক কারণ। তিনি লিখেছেন, দিনের কোন সময়ে যৌনমিলন সম্ভব তা নিয়েও খুবই সজাগ থাকেন স্ত্রী। নির্দিষ্ট সময়ের আগে বা পরে যৌনমিলনে আগ্রহী নন তিনি। পাশাপাশি ঘরের উষ্ণতা কম না বেশি, তার উপরে ভিত্তি করেও অনেক সময়ে স্ত্রী সঙ্গম করতে চান না বলে জানিয়েছেন তিনি।
.png)
তার পোস্ট ভাইরাল হতেই কেউ কেউ মশকরা করেছেন তাকে নিয়ে। নেটাগরিকদের অনেকেই আবার মনে করিয়ে দিয়েছেন, স্ত্রী হলেও শারীরিক সম্পর্ক করবেন কি না, তা দু’জনের সম্মতির উপরেই নির্ভরশীল। কাজেই স্ত্রী যে কারণেই যৌনমিলনে অসম্মত হন, তা সম্মান করাই বাঞ্ছনীয়, অনেকে মনে করিয়ে দিয়েছেন সে কথাও।