ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইকেট নয়, রাবাদার লক্ষ্য শিরোপা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ৯ নভেম্বর ২০২০
উইকেট নয়, রাবাদার লক্ষ্য শিরোপা
কাগিসো রাবাদা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে রোববার সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই জয়ে প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে পৌঁছে গেছে তারা। প্রথমবারেই বাজিমাত করে শিরোপা জিততে চান দিল্লির দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা।

চলতি আসরে দিল্লির অগ্রযাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাবাদা। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ২৯টি উইকেট শিকার করেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও সবার ওপরে এই প্রোটিয়া পেসার। তবে উইকেট নয়, আইপিএলের শিরোপা জেতাই রাবাদার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রাবাদা বলেন, 'উইকেট পাওয়াটা আমার কাছে প্রধান বিষয় না। আসল জিনিস হচ্ছে টুর্নামেন্টের শিরোপা জেতা। যদি দল চ্যাম্পিয়ন হয় এবং আমি একটা উইকেটও না পাই তাতে আমার কোনো সমস্যা নেই।'

Advertisement

অবশ্য প্রতি ম্যাচেই দলের হয়ে বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন রাবাদা। হায়দরাবাদের বিপক্ষেও তার বোলিংয়েই জয় পেয়েছে দিল্লি। চার ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি।

এই ম্যাচের পারফরম্যান্স প্রসঙ্গে রাবাদা বলেন, 'আজকের দিনটা শুধু আমার ছিল। মনে হয় না আলাদাভাবে শুধু শেষ ওভারে ভালো করেছি। কিছু সময় আসে যখন আপনি ভালো বল করবেন কিন্তু সেটা বোঝা যাবে না। আজকের সবকিছু নিয়ে আমি খুশি।'

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!