[ খেলা ]
নতুন দল আসছে আইপিএলে
আইপিএলের ট্রফি
করোনা মহামারির মাঝেই অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। এখনো এই টুর্নামেন্টের রেশ কাটেনি। তবে এর মাঝেই শুরু হয়েছে পরবর্তী আসরের প্রস্তুতি। আইপিএলের আগামী আসরে আর একটি দল যোগ করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
রেকর্ড তৈরি করে আইপিএলের পঞ্চম শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে আইপিএলের চতুর্দশ আসর।
এরই মধ্যে শুরু হয়েছে টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে আলোচনা। গুঞ্জন উঠেছে, আট দলের জায়গায় ২০২১ আইপিএল ৯ দলের হতে পারে। এক্ষেত্রে নতুন ফ্র্যাঞ্চাইজি দলটি হতে পারে গুজরাট থেকে। সেই ফ্র্যাঞ্চাইজির হোমগ্রাউন্ড হবে মোতেরা স্টেডিয়াম।
.png)
এর আগে ২০১৬ ও ২০১৭ মৌসুমে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকার সময় গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে সুপার জায়ান্ট নামে দুটি দল আইপিএলে খেলেছিল। মূলত তখন থেকেই গুজরাট থেকে একটি দল টুর্নামেন্টে নেয়ার পরিকল্পনা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!