ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে প্রতি দলে পাঁচ বিদেশী খেলানোর পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ১৩ নভেম্বর ২০২০
আইপিএলে প্রতি দলে পাঁচ বিদেশী খেলানোর পরিকল্পনা
আইপিএলের ট্রফি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি বছর আটটি করে দল অংশ নেয়। করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী মৌসুমে আরেকটি দল যোগ করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর পাশাপাশি গুরত্বপূর্ণ আরেকটি সিদ্ধান্ত নিতে পারে সংস্থাটি। আগামী আসর থেকে আইপিএলে প্রতি দলের একাদশে পাঁচ জন করে বিদেশি ক্রিকেটার দেখা যেতে পারে। 

আইপিএলের শুরু থেকেই প্রতি ম্যাচে দলের একাদশে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলতে পারে। কিন্তু এর কারণে অনেক মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারদের বেঞ্চে বসে কাটাতে হয়। মূলত মানসম্পন্ন বিদেশিদের সুযোগ করে দিতেই এমন পরিকল্পনা করছে বিসিসিআই। 

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে এমন তথ্য নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র। তিনি বলেন, চারজন খেলানোর বাধ্যবাধকতার কারণে বেশ ভালো মানের কিছু বিদেশিকে প্রতি বছর বেঞ্চে বসে সময় কাটাতে হয়। এখানে আরেকজন অতিরিক্ত বিদেশি খেলালে দলগুলো আরো ভারসাম্যপূর্ণ হবে।

Advertisement

এদিকে আইপিএলের আগামী মৌসুমে সংক্ষিপ্ত নিলামের কথা উঠলেও এখন শোনা যাচ্ছে পূর্ণ নিলাম হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এই নিলাম অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়য়ে বেশ সন্দিহান সেই বোর্ড কর্মকর্তা। বিশেষত পূর্ণ নিলাম হলে মুম্বাই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন দলের অন্তত ১৫জন ক্রিকেটারকে ছাড়তে হবে।

এই বিষয়ে তিনি বলেন, পূর্ণ নিলাম হলে তার মানে কি এটাই যে মুম্বাইয়ের ক্রিকেটাররা শুধু দেড় মাস চ্যাম্পিয়ন হিসেবে থাকবেন? দেখেন যদি মুম্বাই শুধু চারজন ক্রিকেটার দলে রাখতে পারে সেটা হবে বুমরাহ, রোহিত, হার্দিক আর পোলার্ড। বাকিরা নভেম্বরে কাপ জিতে জানুয়ারিতেই নিজেদের চ্যাম্পিয়ন বলতে পারবে না। এটা আসলেই হবে কি না বলা যাচ্ছে না। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!