ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী ক্রিকেট যুক্ত হচ্ছে কমনওয়েলথ গেমসে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ১৮ নভেম্বর ২০২০
নারী ক্রিকেট যুক্ত হচ্ছে কমনওয়েলথ গেমসে
ফাইল ছবি

প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত হচ্ছে নারী ক্রিকেট। সব কিছু ঠিক থাকলে কমনওয়েলথ গেমসের ২০২২ সালের আসর থেকে এই ইভেন্ট যুক্ত হবে। তবে দলের সংখ্যা থাকছে কম। মাত্র আটটি দল এই ইভেন্টে অংশ নিতে পারবে।

বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ)। সেখানে বলা হয়েছে, ২০২২ সালে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ছয়টি দল গেমসে সরাসরি খেলার সুযোগ পাবে। ইংল্যান্ড র‌্যাংকিংয়ের সেরা ছয়ের মধ্যে থাকলে সাত নম্বরে থাকা দল সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবে।

র‍্যাংকিংয়ের ৭ নম্বর দল সরাসরি খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বর্তমানে ইংল্যান্ড নারী দল আছে র‌্যাংকিংয়ের দুই নম্বর স্থানে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাংকিংয়ের অবস্থান ২০২১ সালের ১ এপ্রিল নির্ধারণ করা হবে। এর মাঝে ইংল্যান্ডের খুব বেশি অবনমনের সম্ভাবনা নেই বললেই চলে।

Advertisement

ইভেন্টের অষ্টম দল নির্বাচন হবে বাছাই পর্বের মাধ্যমে। এখনো বাছাই পর্বের জন্য চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে ২০২২ সালের ৩১ জানুয়ারির মাঝেই বাছাই পর্ব শেষ করা হবে বলা জানানো হয়েছে।

বর্তমানে র‌্যাংকিংয়ের নয় নম্বরে আছে বাংলাদেশ। ফলে সালমা-জাহানারাদের কমনওয়েলথে অংশ নিতে চাইলে হয়তো বাছাই পর্বের দিকেই চেয়ে থাকতে হবে। 

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয় নিয়ে আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি বলেছেন, ‘নারী ক্রিকেটকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দিতে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি আমাদের জন্য দারুণ এক সুযোগ।’

কমনওয়েলথ গেমসে এর আগে একবারই ক্রিকেট দেখা গেছে। ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্ট ছিল। অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি দীর্ঘদিনের দাবি। কমওয়েলথে নারী ক্রিকেট যুক্ত হওয়ায় সেই পথ আরেকটু প্রশস্ত হলো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!