সম্প্রতি মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করতে হাজির হয়েছিলেন ধোনি। সেখানেই তার নতুন ‘লুক’ ধরা পড়েছে। কিছু অনুরাগী ধোনির নতুন অবতারের রূপ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, নিজের প্রিয় দাড়ি কেটে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক। রয়েছে হালকা খোঁচা খোঁচা দাড়ি। বদল এসেছে চুলের স্টাইলেও। তাকে যেন আগের থেকে অনেক বেশি তরুণ লাগছে।
গত এক বছরে ধোনিকে প্রায়ই লুক বদলাতে দেখা গেছে। লকডাউনের সময় সাদা দাড়ির ‘বুড়ো’ ধোনিকে দেখে চমকে গিয়েছিলেন ভক্তরা। আইপিএলের সময় দাড়ি থাকলেও রং ছিল কালো। এবার দাড়িই প্রায় অদৃশ্য।
.png)
অনাবশ্যক প্রকাশ্যে আসা কোনোদিনই পছন্দ করেন না ধোনি। বরাবর লোকচক্ষুর আড়ালে থাকাই তার পছন্দ। সেই ধোনিকে নতুন চেহারায় দেখে উল্লসিত ভক্তরা। আর কয়েকমাস পরেই আইপিএল। সেখানে তাকে কোন চেহারায় দেখতে পাওয়া যায়, আপাতত তারই অপেক্ষা।