[ খেলা ]
ভারতের দ্বিতীয় সারির দল নিয়ে চটেছেন রানাতুঙ্গা
শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছে ভারতের সেরা দল। আরেকটি দল আছে শ্রীলঙ্কা সফরে। ভারতের দ্বিতীয় সারির দল নিয়ে বেজায় চটেছেন শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তার ক্ষোভ অবশ্য ভারতের ওপরে নয়। এই দলের সঙ্গে সিরিজ খেলতে রাজী হওয়ায় নিজ দেশের ক্রিকেট কর্তাদের কাঠগড়ায় তুলছেন সাবেক শ্রীলংকা অধিনায়ক।
শ্রীলংকায় তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত। এই সফরের জন্য বেছে নেয়া হয়েছে মূলত তারুণ্য নির্ভর দল। যে দলটির কোচ হিসেবে আছেন ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়।
তবে শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এটা মানতেই পারছেন না। অধিনায়ক হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত, অসাধারণ সাহসী। শ্রীলংকাকে সাধারণ দল থেকে তিনি ১৯৯৬ বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেই রানাতুঙ্গা মনে করছেন, ভারতের কাছে নতজানু লংকান বোর্ড।
.png)
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সাবেক লংকান অধিনায়ক বলেছেন, এটা দ্বিতীয় সারির ভারতীয় দল এবং তাদের এখানে সফরে আসা আমাদের ক্রিকেটের জন্য অপমান। আমি দায় দেব বর্তমান ক্রিকেট প্রশাসনকে, টিভিতে খেলা দেখিয়ে আয় করার জন্য তারা এতে রাজি হয়েছে। ভারত তাদের সেরা দল পাঠিয়েছে ইংল্যান্ডে, আর দুর্বলতর দল পাঠিয়েছে এখানে। আমাদের বোর্ডকেই এই দায় নিতে হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!