ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির দলবদলে শেয়ারবাজারে বড় প্রভাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ৯ আগস্ট ২০২১
মেসির দলবদলে শেয়ারবাজারে বড় প্রভাব
লিওনেল মেসি

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ করে নতুন দলে যোগ দেওয়ার অপেক্ষায় লিওনেল মেসি। গুঞ্জন চলছে, ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিতে পারেন তিনি। শুধু এই সম্ভাবনার কারণেই ফরাসি ফুটবলের সঙ্গে যুক্ত দল ও কোম্পানিগুলোর শেয়ারের দাম হু হু করে বাড়তে শুরু করেছে।

প্যারিসের ক্লাবটিতে সাবেক বার্সেলোনা অধিনায়ক যোগ দিলে ফরাসি ফুটবলের জনপ্রিয়তা নিঃসন্দেহে বহুগুণ বাড়বে। একই কারণে বাড়তে পারে টিভি দর্শকের সংখ্যাও। সব মিলিয়ে শেয়ার বাজারে এই প্রভাব পড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লিগ ওয়ানের দল অলিম্পিক লিওঁর শেয়ারের দাম এরই মধ্যে দশমিক ৯ শতাংশ বেড়েছে। এছাড়া টিভি গ্রুপ টিএফওয়ান এবং চ্যানেল প্লাসের মালিক ভিভেন্দির শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৩ ও দশমিক ২ শতাংশ।

Advertisement

গত রোববার ৩৪ বছর বয়সী মেসি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন, পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। অবশ্য অন্য আরো কয়েকটি দলের কাছ থেকেও তিনি প্রস্তাব পেয়েছেন বলে জানান আর্জেন্টাইন তারকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!