এখন ইউরোপীয় তৃতীয় বিভাগের এই আসরে টিকে থাকতে হলে নিজেদের মাঠে গ্রুপের শেষ ম্যাচে রেনের বিপক্ষে অবশ্যই জয়লাভ করতে হবে স্পার্সদের। এখন গ্রুপ সেরা রেনেকে ধরা আর সম্ভব নয় তাদের পক্ষে। এর মানে দলটিকে এখন শেষ ৩২ পর্বের দিকেই এগুতে হবে। আর গ্রুপ সেরা ক্লাবগুলো এক লাফে পৌঁছে যাবে শেষ ষোলতে।
অবশ্য মারিবোরে খর্ব শক্তির দল নিয়ে ইতালীয় কোচ কন্টে যে শিক্ষাটি পেয়েছেন এমন বিব্রত অবস্থা বিগত ৯ বছরের মধ্যে হতে হয়নি ক্লাবটিকে।
.png)
জি গ্রুপের এই ম্যাচের শুরুতেই ১১তম মিনিটে টমি হরভাট গোল করে এগিয়ে দেন স্বাগতিক মুরাকে। তবে ম্যাচের শেষ এক ঘন্টা একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে স্পার্সদের। কারণ লাল কার্ড দেখে বিদায় নিতে হয় রায়ান সেসেগননকে। এতেই দশ জনের দলে পরিণত হয় টটেনহ্যাম।
তারপরও শেষ বাঁশি বাজার ১৮ মিনিট আগে গোলটি পরিশোধ করে স্পার্সদের সমতায় ফিরিয়ে আনেন হ্যারি কেন। দ্বিতীয়ার্ধে নিয়মিত দলের পাঁচ খেলোয়াড়কে বেঞ্চ থেকে মাঠে ফিরিয়ে আনার পরও শেষ পর্যন্ত স্বাগতিক দলের জয় প্রতিহত করতে পারেনি টটেনহ্যাম। ম্যাচের ইনজুরি টাইমে (৯০+৪) মুরার হয়ে জয়সুচক গোল করেন আমাদেজ মারোসা।