ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিলামে উঠছে ম্যারাডোনার বাড়ি-গাড়ি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ১৯ ডিসেম্বর ২০২১
নিলামে উঠছে ম্যারাডোনার বাড়ি-গাড়ি
দিয়েগো ম্যারাডোনা

ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়ে দেখার স্বপ্ন অনেকেরই পূরণ হয়নি। তবে এবার চাইলে সেই রাজপুত্রের বাড়িতে থাকতে পারবেন আপনি। এমনকি ব্যবহার করতে পারবেন তার গাড়িও! তবে তার আগে নিলাম থেকে কিনে নিতে এই বাড়ি-গাড়ি।

রোববার অনলাইনের মাধ্যমে হবে ম্যারাডোনার বাড়ি-গাড়ির নিলাম। যার নাম রাখা হয়েছে টেন অকশন। জানা গেছে, নিজের মা-বাবার থাকার জন্য যে বাড়ি উপহার দিয়েছিলেন ম্যারাডোনা, সেই বাড়িটি এবার নিলামে উঠতে চলেছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থিত ভিলা ডেভোতোর প্রাথমিক দর রাখা হয়েছে ৯ লাখ ডলার। বাড়ির পর নিলামে উঠতে চলেছে ম্যারাডোনার গাড়িও। ম্যারাডোনার ব্যবহৃত বেশ কয়েকটি গাড়িও নিলামে তোলা হবে।

Advertisement

গাড়িগুলোর ভেতর উল্লেখযোগ্য হচ্ছে বিএমডাব্লিউ ৭৫০। এই গাড়িতে চেপেই একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন ম্যারাডোনা। গাড়ির ন্যূনতম দাম রাখা হয়েছে আড়াই লাখ ডলার।

ম্যারাডোনারবাড়ি, গাড়ির পাশাপাশি তার ব্যবহৃত বেশ কিছু জিনিসও নিলামে উঠবে। এই তালিকায় রয়েছে  এই ফুটবল কিংবদন্তির জুতা, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার, সিগার ইত্যাদি। মোট ৮৭টি জিনিস থাকবে নিলামে।

ম্যারাডোনার পাঁচ বৈধ সন্তানরা এই নিলামে সম্মত হয়েছেন। যদিও এই নিলামের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সেই নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না উদ্যোক্তরা। সারা বিশ্বে ম্যারাডোনার ভক্ত ছড়িয়ে রয়েছে। প্রিয় তারকার স্মৃতি বিজড়িত জিনিস কেনার জন্য নিলামে ঝাঁপিয়ে পড়বে ফুটবল রাজপুত্রের অনুসারীরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!