ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যারাডোনার ভাই মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ২৯ ডিসেম্বর ২০২১
ম্যারাডোনার ভাই মারা গেছেন
বড় ভাই দিয়েগো ম্যারাডোনার সঙ্গে ছোট ভাই হুগো ম্যারাডোনা

সবাইকে কাঁদিয়ে গত বছর না ফেরার দেশে চলে যান আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের অকালপ্রয়াণের এক বছর পর মারা গেলেন তার ভাইও।

দিয়েগো ম্যারাডোনার অনুরোধে নাপোলি দলে দাক পেয়েছিলেন তার ছোট ভাই হুগো ম্যারাডোনা। অবশ্য মূল দলে খেলার সুযোগ পাননি হুগো। ভাইয়ের মতো তিনিও গতকাল নেপলসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৫২ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

বড় ভাই ম্যারাডোনার মৃত্যুর ১৩ মাস পর না ফেরার দেশে পাড়ি জমালেন হুগো। মঙ্গলবার নিজের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পাওয়া হুগো খেলেছেন আর্জেন্টিনা, উরুগুয়ে, ইতালি, অস্ট্রিয়া, কানাডা, জাপানের ঘরোয়া লিগে।

Advertisement

১৯৯৯ সালে অবসরের পর নেপলসের এক নারীকে বিয়ে করে সেখানেই বসবাস করছিলেন হুগো ম্যারাডোনা। সেখানেই তার শেষকৃত্য হবে বলে জানা গেছে।

এর আগে ২০২০ সালের নভেম্বরে মাত্র ৬০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যু এখনো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্ত-সমর্থকদের কাঁদায়। এবার আরো কম বয়সে পরকালের পথে পাড়ি জমালেন তার ছোট ভাই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!