ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ৩০ ডিসেম্বর ২০২১
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব
সাকিব আল হাসান (ফাইল ছবি)

প্রতি বছর পারফরম্যান্সের ভিত্তিতে বছরের সেরা ক্রিকেটারকে পুরষ্কৃত করে থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি বছর ওয়ানডে ফরম্যাটে সেরা চারজন মনোনীত ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে জায়গা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব ছাড়া বাকি তিনজন ক্রিকেটার হলেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। 

চলতি বছর নয়টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৩৯.৫৭ গড়ে করেছেন ২৭৭ রান। এর পাশাপাশি ১৭.৫২ গড়ে ১৭টি উইকেট নিয়েছেন তিনি। এমন অলরাউন্ড পারফরম্যান্সেই সেরার তালিকায় চলে এসেছেন তিনি।

Advertisement

পাকিস্তানের বাবর আজম চলতি বছর মাত্র ছয়টি ওয়ানোদে ম্যাচ খেলেছেন। ৫৭.৫০ গড়ে ৪০৫ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি। 

রানের দিক থেকে উপরের দুজনের থেকে আরো এগিয়ে দক্ষিণ আফ্রকার জানেমান মালান। তিনি ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান করেছেন। বাবরের মতো মালানও দুয়ি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

তালিকার শেষ ক্রিকেটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তিনি চলতি বছর সর্বোচ্চ ১৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৭৯.৬৬ গড়ে তিনটি সেঞ্চুরি ও দুটি হাঁফ সেঞ্চুরির সাহায্যে করেছেন ৭০৫ রান।

এর আগে গতকাল টি-২০ ফরম্যাটে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে জায়গা করে নিয়েছেন বাবর আজমের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান।

রিজওয়ান ছাড়াও এই ফরম্যাটে বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার, শ্রীলংকার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মিচেল মার্শ।

আগামী ১৭ ও ১৮ জানুয়ারি আইসিসি বর্ষসেরা পুরস্কার ও অফিসিয়াল টিম ঘোষণা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!