ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশে ফিরেছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ৬ জানুয়ারি ২০২২
দেশে ফিরেছেন সাকিব
সাকিব আল হাসান (ফাইল ছবি)

পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। পাকিস্তান সিরিজের পরই যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে চলে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার।

আগেই জানানো হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন সাকিব। নিজ থেকেই বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলবেন বলে আগ্রহ দেখিয়েছিলেন তিনি। এরপরই সেন্ট্রাল জোন তাকে দলে নেয়।

আর চারদিন পর শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। মূলত এই টুর্নামেন্ট খেলতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছেন সাকিব। বিসিএলের পর ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে বরিশাল ফরচুনের হয়ে খেলবেন এই অলরাউন্ডার।

Advertisement

সিঙ্গেল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হবে। আগামী ৯, ১১ ও ১৩ জানুয়ারি সিলেটের দুটি মাঠে খেলা হবে। ১৫ জানুয়ারির ফাইনালের ভেন্যু এখনো ঠিক হয়নি। প্রতিটি ম্যাচ দিনে শুরু হয়ে দিনেই শেষ হবে।

এদিকে লঙ্গার ভার্সনের ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শেষ হবে আজ। ২ জানুয়ারি থেকে শুরু হওয়া ফাইনালের শেষ দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ওয়ালটন সেন্ট্রাল ও বিসিবি সাউথ জোনের মধ্যে ট্রফির লড়াই।

সাকিব কখন দলের সঙ্গে যোগ দেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সেন্ট্রালের ম্যানেজার মিলটন আহমেদ বলেন, ‘সাকিব আজ ভোরে দেশে এসে পৌঁছেছেন। আমাদের সঙ্গে কথা হয়েছে। টিমের সঙ্গে কখন যোগ দিবেন সেটা শিগগিরই জানাবেন।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!