তবে বিসিবির বিশেষ সূত্র ডেইলি বাংলাদেশকে বিসিএলের ওয়ানডে ভার্সনের সূচি নিশ্চিত করেছে। চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণ। ৯, ১১ ও ১৩ জানুয়ারি প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে।
এবারের আসরে প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে অংশ নেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। অপর ম্যাচে তামিম ইকবালের দল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল ওয়ালটন মধ্যাঞ্চল, যারা এবার লঙ্গার ভার্সনে শিরোপা ঘরে তুলেছে।
.png)
দ্বিতীয় রাউন্ডে পরস্পরের মুখোমুখি হবে বিসিবি দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এবং ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। তৃতীয় ও শেষ রাউন্ডের খেলায় বিসিবি দক্ষিণাঞ্চল ওয়ালটন মধ্যাঞ্চলের এবং ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল বিসিবি উত্তরাঞ্চলের মোকাবেলা করবে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিয়ে আগামী ১৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ক্রিকেটাররা যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
একনজরে বিসিএলের ওয়ানডে সংস্করণের সূচি
রাউন্ড - তারিখ - ম্যাচ - ভেন্যু
১ম রাউন্ড - ৯ জানুয়ারি
বিসিবি দক্ষিণাঞ্চল বনাম বিসিবি উত্তরাঞ্চল - সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠ
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল বনাম ওয়ালটন মধ্যাঞ্চল - সিলেট স্টেডিয়াম মূল মাঠ
২য় রাউন্ড - (১১ জানুয়ারি)
বিসিবি দক্ষিণাঞ্চল বনাম ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল - সিলেট স্টেডিয়াম মূল মাঠ
ওয়ালটন মধ্যাঞ্চল বনাম বিসিবি উত্তরাঞ্চল - সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠ
৩য় রাউন্ড - (১৩ জানুয়ারি)
বিসিবি দক্ষিণাঞ্চল বনাম ওয়ালটন মধ্যাঞ্চল - সিলেট স্টেডিয়াম মূল মাঠ
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল বনাম বিসিবি উত্তরাঞ্চল - সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠ
৪র্থ রাউন্ড - (১৫ জানুয়ারি)
ফাইনাল - ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি