ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চুমু খাওয়ার পরও যে কারণে বিপাশার সঙ্গে রোনালদোর বিচ্ছেদ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৩, ৯ জানুয়ারি ২০২২
চুমু খাওয়ার পরও যে কারণে বিপাশার সঙ্গে রোনালদোর বিচ্ছেদ!
রোনালদোর সঙ্গে বিপাশা বসু

বর্তমান ফুটবল বিশ্বের উজ্জ্বল নক্ষত্র ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে বলিউডের বিখ্যাত তারকা বিপাশা বসু। দুইজনই নিজ নিজ অঙ্গনে প্রতিষ্ঠিত। তবে ঘটনাক্রমে এই দুজনের একবার দেখা হয়েছিল।

ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম দফায় খেলাকালীন এক পার্টিতে বিপাশা বসুর ঠোঁটে প্রকাশ্যে চুমু খেয়েছিলেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছিল বিশ্ব মিডিয়ায়।

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত সেই পার্টিতে রোনালদো এবং বিপাশা একে অপরকে ঘনিষ্টভাবে চুমু খেয়েছেন। পরে অবশ্য বিপাশা নিজেও এই ঘটনার কথা স্বীকার করে বলেছিলেন, 'ওর সঙ্গে দেখা করার পর মনে হয়েছিল যে আমার স্বপ্ন সার্থক হয়েছে।'

Advertisement

তিনি আরো বলেছিলেন, 'সেই অনুষ্ঠানের পর আমরা দুজনেই ক্লাবে গিয়েছিলাম। অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। তার মুখে "কিউট" ডাক শুনে ভীষণ ভালো লেগেছিল। বর্তমানে আমরা দুজনে খুব ভালো বন্ধু। সে আমাকে কথা দিয়েছে, ওর সব ম্যাচে আমাকে আমন্ত্রণ জানাবে।'

পরে অবশ্য রোনালদো সেই কথা রাখেননি। ততদিনে বিপাশাও আরেক জনপ্রিয় বলিউড নায়ক জন আব্রাহামের সঙ্গে ডেট করতে শুরু করেছেন।

শোনা যায়, এই ব্যাপারটাকে রোনালদো খুব একটা ভালো চোখে দেখেননি। সেই বিচ্ছেদের পর অসংখ্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান রোনালদো। বর্তমানে তিনি বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং চার সন্তান নিয়ে সুখে সংসার করছেন। পেশাদার জীবনেও জুভেন্টাস থেকে ফিরে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

 

Remember when Ronaldo kissed Bipasha? Yeah. Good times. pic.twitter.com/WGCRUYZ2FA

— Kritika Bhargava (@Daviddekritz) October 1, 2014

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!