ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১১ বছর পর ইন্টারের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১৩ জানুয়ারি ২০২২
১১ বছর পর ইন্টারের শিরোপা জয়
ছবি: সংগৃহীত

সুপারকোপা ইতালিয়ানার ট্রফি ইন্টার মিলানের কাছে হয়ে উঠেছিল আকাশের চাঁদের মতো। সেই ২০১০ সালে শেষবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল দলটি। এরপর ১১ বছর কেটে গেলেও এই শিরোপা আর ঘরে তুলতে পারেনি তারা। অবশেষে জুভেন্টাসকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে আনন্দে মেতেছে নেরাজ্জুরিরা।

অবশ্য ম্যাচের শুরুটা ছিল অন্যরকম। শিরোপার অপেক্ষাটা দীর্ঘ হওয়ার চোখরাঙানিই গতকাল পাচ্ছিল ইন্টার। জুভেন্টাসের বিপক্ষে যে শুরুতেই পিছিয়ে পড়েছিল দলটি! তবে লাউতারো মার্টিনেজের গোলে নেরাজ্জুরিরা এরপর ম্যাচে ফিরেছে দারুণ প্রতাপে। 

এরপর যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে শিরোপা জিতিয়েছেন চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। তাতেই ইন্টার জেতে ২-১ গোলে, শেষ হয় দলটির ১১ বছর দীর্ঘ সুপার কাপ খরার।

Advertisement

বৃহস্পতিবার রাতে সান সিরোয় শুরুটা দুই দলেরই খারাপ হয়েছিল। শুরুর ২০ মিনিটে প্রতিপক্ষ গোলমুখে কারোই কোনো শট ছিল না। তবে এ অবস্থা থেকে জুভেন্টাসই মুক্তি পেয়েছে আগে। ম্যাচের ২৫ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির গোলে এগিয়ে গিয়ে জুভরা তখন শিরোপা জেতার স্বপ্নে বিভোর। 

তবে কিছুক্ষণ পরেই ইন্টার ম্যাচে সমতা ফেরায়। ৩৫ মিনিটে প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় দলটি। সেটা থেকে গোল করে ইন্টারকে সমতায় ফেরান মার্টিনেজ। বিরতির বাঁশিও বাজে এই স্কোরলাইনেই। 

বিরতির পর বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও শেষমেশ গোলের দেখা আর পায়নি দুই দলের কোনো দলই। তাই খেলা গড়ায় অরিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের একদম শেষ মিনিটে গোল করেই ইন্টারকে শিরোপার ছোঁয়া পাইয়ে দেন সানচেজ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জুভেন্টাস
লিংক সফলভাবে কপি হয়েছে!