এরই মধ্যে বিষয়টি নিয়ে সৌদির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে রিয়াল। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কারভাহালের কোভিড প্রতিষেধক টিকা নেয়া আছে।
সৌদি আরবের কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী যে ব্যক্তি করোনা পজিটিভ হবেন তাকে অন্তত সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেখান থেকে মুক্ত হতে হলে দুইবার তার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।
.png)
সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।
স্প্যানিশ এফএ সভাপতি লুইস রুবিয়ালেস নিশ্চিত করেছেন করোনা টিকা না নেয়া বেশ কিছু খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলছেন। এর আগে সৌদি আরব বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিল, এখানে আসতে হলে সকল পর্যটককে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে।
স্পেন থেকে আসা খেলোয়াড়দের ক্ষেত্রেও এই নিয়মের কথা বলা হয়েছিল। রুবিয়ালেস অবশ্য জানিয়েছেন সৌদি ফুটবল ফেডারেশনের সাথে আলোচনা করেই তারা একটি সিদ্ধান্তে পৌঁছছেন। এখানে সমালোচনার কোন অর্থ নেই।