ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করোনায় আক্রান্ত আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ২৮ জানুয়ারি ২০২২
করোনায় আক্রান্ত আফ্রিদি
শহীদ আফ্রিদি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এর ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ঠিক আগে আগে বড় ধাক্কা খেল তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পিএসএলের অষ্টম আসর। প্রতিযোগিতা শুরুর কিছুক্ষণ আগে নিজেই এই দুঃসংবাদ জানিয়েছেন আফ্রিদি। আপাতত নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন তিনি।

পাকিস্তানের এই সুপারস্টার টুইটারে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু বিন্দুমাত্র উপসর্গ নেই। আশা করি তাড়তাড়ি সুস্থ হয়ে যাব।

Advertisement

তিনি আরো লিখেছেন, আমি যত দ্রুত সম্ভব কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দেব। পিএসএল এর প্রতিটি দলের জন্য রইল শুভেচ্ছা। অবশ্যই আমার শেষ পিএসএলে নিজের সেরাটা উজাড় করে দেব।

এই বছরই মুলতান সুলতান্স থেকে আফ্রিদিকে দলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এছাড়া এই প্রতিযোগিতায় পেশোয়ার জালমি এবং করাচি কিংসের হয়েও খেলেছেন তিনি। পিএসএলে ৫০টি ম্যাচে আফ্রিদির সংগ্রহ ৪৬৫ রান। বল হাতে নিয়েছেন ৪৪টি উইকেট।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পিএসএলের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিন পর্ব শেষ করে পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলে তবেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলে যোগ দিতে পারবেন ৪১ বছর বয়সী আফ্রিদি। এটাই হবে তার শেষ আসর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!