ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিয়ের জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন না ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২
বিয়ের জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন না ম্যাক্সওয়েল
হবু স্ত্রীর সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল

নিজের বিয়ের কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন না অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

আগামী ২৭ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ম্যাক্সওয়েল। তখন পাকিস্তান সফরে থাকবে অস্ট্রেলিয়া দল। তাই পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

বিয়ের কারনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের প্রথম দিকেও কিছু ম্যাচ মিস করবেন ৩৩ বছর বয়সী ম্যাক্সওয়েল।

Advertisement

পাকিস্তান সফরে তিনটি করে টেস্ট-ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। টেস্ট শুরু ৪ মার্চ। ২৯ মার্চ শুরু ওয়ানডে। আর ৫ মার্চ একমাত্র টি-২০।

ম্যাক্সওয়েলের বিয়ে ২৭ মার্চ। আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২ এপ্রিল। অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সিরিজ ও আইপিএলের সঙ্গে ম্যাক্সয়েলের বিয়ের তারিখটা অনেকটাই সাংঘর্ষিক হয়ে গেছে।

বর্তমানে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। গতকাল সিরিজের তৃতীয় টি-২০ শেষে সম্প্রচারক চ্যানেল ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় নিজের বিয়ে নিয়ে কথা বলেন ম্যাক্সওয়েল। 

তিনি বলেন, যখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলাপ হচ্ছিলো তখন দুই সপ্তাহের একটি গ্যাপ ছিল, ঐ সময় (বিয়েটা) সারতে পারতাম। যখন সবকিছু ঠিক করলাম, আমি খুশি ছিলাম যে আমাকে কোন সিরিজ মিস করতে হবে না।

ম্যাক্সওয়েল আরো বলেন, কিন্তু গত বছরের মাঝামাঝি সিএ-এর সাথে যখন চুক্তির আলাপ করতে গেলাম, তখন তারা পাকিস্তান সিরিজের কথা জানায়। তখন এটাও বুঝতে পারলাম, বোর্ডের সাথে আমার সর্বশেষ আলাপের পরই এই পরিবর্তন এসেছে।

ম্যাক্সওয়েল ছাড়াও আইপিএলের শুরুর দিকে দেখা যাবে না ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, প্যাট কামিন্স, র্মাকাস স্টয়নিস, জস হ্যাজেলউড, ম্যাথু ওয়েড ও ড্যানিয়েল স্যামসকে। আসন্ন আসরে আগের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলবেন ম্যাক্সি।

ম্যাক্সওয়েল বিয়ে করছেন ভারতীয় বংশোদ্ভূত বিনি র‌্যামনকে। ইতোমধ্যে বিয়ের কার্ড টুইটারে পোস্ট করেছেন তারা। ২০১৭ সালে পরিচয় হয় দু’জনের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!